সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৪৩ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ২৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ইরান ও আমেরিকা-ইসরাইল সংঘাতের ১১ দিন পার হলো মঙ্গলবার। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান এই সংঘাতের কারণে বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলোর উপর। এই দেশগুলোর ছয়টি এয়ারলাইন প্রতিদিন ২ হাজার ৩৮১টি করে ফ্লাইট বাতিল করেছে, যার ফলে লাখ লাখ যাত্রী আটকা পড়েছেন। দশ […]

মধ্যপ্রাচ্যে ২৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান ও আমেরিকা-ইসরাইল সংঘাতের ১১ দিন পার হলো মঙ্গলবার। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান এই সংঘাতের কারণে বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলোর উপর। এই দেশগুলোর ছয়টি এয়ারলাইন প্রতিদিন ২ হাজার ৩৮১টি করে ফ্লাইট বাতিল করেছে, যার ফলে লাখ লাখ যাত্রী আটকা পড়েছেন।

দশ দিনে মোট ফ্লাইট বাতিলের সংখ্যা ২৩ হাজার ৮১০-এ পৌঁছেছে। অন্যদিকে, ১ থেকে ১০ মার্চ পর্যন্ত মাত্র ৫০টি ফ্লাইট উড্ডয়ন করতে পেরেছে।

পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যের ছয়টি বৃহত্তম এয়ারলাইন—ইতিহাদ, এয়ার এরাবিয়া, ফ্লাইদুবাই, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং কুয়েত এয়ারওয়েজ—পাকিস্তান ও বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রতিদিন লাখ লাখ যাত্রী পরিবহন করে।

যুদ্ধ শুরুর আগে, কুয়েত এয়ারওয়েজ দৈনিক ২৮৫টি, ফ্লাইদুবাই ৩৪৩টি, এমিরেটস ৫৩১টি, ইতিহাদ ৩৩৪টি, এয়ার এরাবিয়া ৩০৫টি এবং কাতার এয়ারওয়েজ ৫৮৩টি ফ্লাইট পরিচালনা করত। এ রুটগুলো ইউরোপ, আমেরিকা, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ অন্যান্য দেশে যাত্রী পরিবহন করত। তবে গত দশ দিনে ছয়টি এয়ারলাইন মাত্র ৫০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হয়েছে। ইরান-আমেরিকা সংঘাত ইতিমধ্যেই এই বিমান সংস্থাগুলোর কোটি কোটি ডলারের ক্ষতি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ