সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৮ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬

কাতার হামলায় সক্ষমতার ‘সামান্য অংশ’ ব্যবহার করেছি: আব্বাস আরাঘচি

কাতারের রাস লাফান জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে আব্বাস আরাঘচি বলেছেন, এতে ইরানের সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, উত্তেজনা প্রশমনের আহ্বানের প্রতি সম্মান দেখিয়েই ইরান সীমিত মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি আবারও ইরানের অবকাঠামোর ওপর হামলা চালানো হয়, তাহলে […]

কাতার হামলায় সক্ষমতার ‘সামান্য অংশ’ ব্যবহার করেছি: আব্বাস আরাঘচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কাতারের রাস লাফান জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে আব্বাস আরাঘচি বলেছেন, এতে ইরানের সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, উত্তেজনা প্রশমনের আহ্বানের প্রতি সম্মান দেখিয়েই ইরান সীমিত মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি আবারও ইরানের অবকাঠামোর ওপর হামলা চালানো হয়, তাহলে আর সংযম দেখানো হবে না। এ বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে ইরানের বেসামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টিকেও আলোচনার অংশ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ