মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী পাঁচ দিনের জন্য এ ধরনের হামলা থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী পাঁচ দিনের জন্য এ ধরনের হামলা থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র।
তিনি দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে অগ্রগতি হয়েছে। তার ভাষায়, দুই দেশের মধ্যে বিরোধ কমানোর বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি সতর্ক করেন, তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
এর প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দেয়, প্রয়োজন হলে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়। পাশাপাশি ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতেও পাল্টা হামলার ইঙ্গিত দেয় ইরান।
বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের এই অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমাবে নাকি নতুন অনিশ্চয়তা তৈরি করবে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।