নিজেদের উপকূল বা দ্বীপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো হামলা হলে পুরো পারস্য উপসাগরে নৌ-মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, দেশের উপকূল ও দ্বীপপুঞ্জে কোনো ধরনের আক্রমণ তারা মেনে নেবে না। বিবৃতিতে বলা হয়, যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয় বা শান্তিপ্রিয় দেশগুলোর জন্য হরমুজ প্রণালী ব্যবহার […]
ছবি: সংগৃহীত
নিজেদের উপকূল বা দ্বীপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো হামলা হলে পুরো পারস্য উপসাগরে নৌ-মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।
সোমবার (২৩ মার্চ) ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, দেশের উপকূল ও দ্বীপপুঞ্জে কোনো ধরনের আক্রমণ তারা মেনে নেবে না।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয় বা শান্তিপ্রিয় দেশগুলোর জন্য হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।
এছাড়া সতর্ক করে বলা হয়েছে, ইরানের উপকূল বা দ্বীপে শত্রুপক্ষ আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগর ও আশপাশের সব গুরুত্বপূর্ণ নৌপথে মাইন পেতে দেওয়া হবে। এতে পুরো অঞ্চল কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে এবং এর দায় থাকবে আক্রমণকারীদের ওপর।
এর আগে, গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানের পক্ষ থেকে এই পাল্টা হুমকি এলো।