যুক্তরাষ্ট্র ও ইরান চাইলে চলমান সংঘাত নিরসনে সংলাপ আয়োজন করতে প্রস্তুত রয়েছে পাকিস্তান—এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার সন্ধ্যায় এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলমান সংলাপ প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানায় এবং এতে পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দুই পক্ষের সম্মতি থাকলে এই সংকটের স্থায়ী সমাধানে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরান চাইলে চলমান সংঘাত নিরসনে সংলাপ আয়োজন করতে প্রস্তুত রয়েছে পাকিস্তান—এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
মঙ্গলবার সন্ধ্যায় এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলমান সংলাপ প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানায় এবং এতে পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দুই পক্ষের সম্মতি থাকলে এই সংকটের স্থায়ী সমাধানে অর্থবহ ও ফলপ্রসূ আলোচনার আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত এবং এ দায়িত্ব নিতে তারা সম্মানিত বোধ করবে।