ইরানে সামরিক হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেন সৌদি যুবরাজ। এসব আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাতেই এমন তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, যুবরাজ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন যে, যুক্তরাষ্ট্র ও […]
ছবি: সংগৃহীত
ইরানে সামরিক হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেন সৌদি যুবরাজ। এসব আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাতেই এমন তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, যুবরাজ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুনভাবে সাজানোর একটি বড় সুযোগ তৈরি করেছে।
তার যুক্তি অনুযায়ী, ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে রয়েছে এবং এই ঝুঁকি দূর করতে ইরান সরকারকে দুর্বল বা অপসারণ করা প্রয়োজন।
তবে সৌদি আরবের কর্মকর্তারা এ ধরনের অবস্থানের কথা অস্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।