ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবরে বলা হয়েছে, হামলার সময় তেল আবিব, মধ্যাঞ্চল এবং পশ্চিম জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সারাদিন ধরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো হামলায় তেল আবিব, গানে তিকভা এবং […]
ছবি: সংগৃহীত
ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবরে বলা হয়েছে, হামলার সময় তেল আবিব, মধ্যাঞ্চল এবং পশ্চিম জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সারাদিন ধরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো হামলায় তেল আবিব, গানে তিকভা এবং কাফর কাসেম এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।