সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২১ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬

এক রাতে ৮৭ অভিযান হিজবুল্লাহর, ভূয়সী প্রশংসা ইরানের

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হিজবুল্লাহর সাম্প্রতিক সামরিক কার্যক্রমের প্রশংসা করে জানিয়েছেন, সংগঠনটি মাত্র এক রাতেই ৮৭টি অভিযান পরিচালনা করেছে। আলজাজিরার প্রতিবেদনের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কালিবাফ বলেন, যুদ্ধ শুরুর আগেই তিনি ধারণা করেছিলেন যে হিজবুল্লাহ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী ও সক্রিয় অবস্থানে রয়েছে। তিনি আরও উল্লেখ […]

এক রাতে ৮৭ অভিযান হিজবুল্লাহর, ভূয়সী প্রশংসা ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হিজবুল্লাহর সাম্প্রতিক সামরিক কার্যক্রমের প্রশংসা করে জানিয়েছেন, সংগঠনটি মাত্র এক রাতেই ৮৭টি অভিযান পরিচালনা করেছে।

আলজাজিরার প্রতিবেদনের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কালিবাফ বলেন, যুদ্ধ শুরুর আগেই তিনি ধারণা করেছিলেন যে হিজবুল্লাহ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী ও সক্রিয় অবস্থানে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সংগঠনটির দ্রুত ও ধারাবাহিক হামলা ইসরায়েলের সামরিক অবকাঠামো এবং বাহিনীর ওপর উল্লেখযোগ্য ক্ষতি ডেকে এনেছে। তার মতে, এই অপারেশনগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে।

কালিবাফ দাবি করেন, এসব হামলা ‘শহীদ সাইয়্যিদের’ দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। বিশ্লেষকদের মতে, এখানে তিনি সম্ভবত নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর কথাই ইঙ্গিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ