ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবিত অবস্থায় তোলা শেষ একটি ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে ছবিটি ধারণ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরনার তথ্যমতে, ছবিটি তোলা হয় ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে—যা হামলা শুরুর আনুমানিক ২০ মিনিট আগের সময়। প্রকাশিত […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবিত অবস্থায় তোলা শেষ একটি ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে ছবিটি ধারণ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরনার তথ্যমতে, ছবিটি তোলা হয় ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে—যা হামলা শুরুর আনুমানিক ২০ মিনিট আগের সময়।
প্রকাশিত ছবিতে খামেনিকে একটি সোফায় বসে কোরআন তিলাওয়াত করতে দেখা যায়। তার পাশে থাকা টেবিলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নিহত কমান্ডার কাসেম সোলেইমানির একটি ফ্রেমবন্দি ছবি রাখা ছিল। একই সঙ্গে কাছের একটি শেলফে আরও দুটি ছবিও দেখা যায়, যার একটি ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের নেতা এবং ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির।
প্রতিবেদনটি জানিয়েছে, ওই ছবিটি প্রকাশের মাধ্যমে খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি চিত্র তুলে ধরা হয়েছে। সূত্র: জিও নিউজ।