সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৫ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

বাব আল-মান্দেব প্রণালীও কি বাব আল-মান্দেবও কি বন্ধের ইঙ্গিত দিল ইরান?

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এবার বাব আল-মান্দেব প্রণালী নিয়েও নতুন সতর্কবার্তা এসেছে ইরানের পক্ষ থেকে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো ‘ভুল পদক্ষেপ’ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। রোববার (৫ এপ্রিল) এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর […]

বাব আল-মান্দেব প্রণালীও কি বাব আল-মান্দেবও কি বন্ধের ইঙ্গিত দিল ইরান?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এবার বাব আল-মান্দেব প্রণালী নিয়েও নতুন সতর্কবার্তা এসেছে ইরানের পক্ষ থেকে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো ‘ভুল পদক্ষেপ’ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে।

রোববার (৫ এপ্রিল) এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি।

তিনি বলেন, রেজিস্ট্যান্স ফ্রন্টের ইউনিফায়েড কমান্ড কৌশলগত দৃষ্টিতে বাব আল-মান্দেবকে হরমুজ প্রণালির সমান গুরুত্বপূর্ণ মনে করে। তার মতে, হোয়াইট হাউস যদি ‘অবিবেচক’ কোনো পদক্ষেপ নেয়, তবে তা খুব দ্রুত বৈশ্বিক জ্বালানি পরিবহন পথ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে।

বাব আল-মান্দেব প্রণালীর প্রসঙ্গ টেনে ভেলায়াতি বলেন, “হোয়াইট হাউস যদি একই ভুল আবার করার দুঃসাহস দেখায়, তাহলে তারা খুব দ্রুতই বুঝতে পারবে—একটি মাত্র পদক্ষেপেই বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের প্রবাহ ব্যাহত করা সম্ভব।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিহাসের কিছু শিক্ষা ইরানের কাছ থেকে নিলেও ‘ক্ষমতার ভূগোল’ এখনো পুরোপুরি বুঝতে পারেনি।

গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলোকে কেন্দ্র করে যখন ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময় এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এরই মধ্যে ‘শত্রু জাহাজ’ চলাচলের জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে ইরান প্রতিপক্ষের ওপর বড় চাপ তৈরি করেছে। এখন বাব আল-মান্দেবের মতো আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথের প্রসঙ্গ সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের পর ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই নৌপথ কার্যত অচল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে শত শত জাহাজ আশপাশের এলাকায় নোঙর করে অপেক্ষা করছে। নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক বৈশ্বিক শিপিং কোম্পানি ও তেল রফতানিকারক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান দ্রুত হরমুজ প্রণালী না খুললে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে ভয়াবহ হামলা চালানো হবে।

সূত্র: প্রেস টিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ