ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে অচেতন বলে দাবি করেছে দ্য টাইমস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে তৈরি একটি কূটনৈতিক নথির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি এখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না। প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় কয়েকটি আরব দেশের কাছে […]
ছবি: সংগৃহীত
ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে অচেতন বলে দাবি করেছে দ্য টাইমস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে তৈরি একটি কূটনৈতিক নথির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি এখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না।
প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় কয়েকটি আরব দেশের কাছে পাঠানো ওই নথিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে মোজতবা খামেনি কোমে চিকিৎসাধীন আছেন। এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসে বলে দাবি করা হয়েছে।
এদিকে একই গোয়েন্দা মূল্যায়নে তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর দাফন প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় তিনি নিহত হন এবং তার দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।
অন্যদিকে, চলমান সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়েও ইরান কঠোর অবস্থানে রয়েছে। তেহরান জানিয়েছে, তারা স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংক্রান্ত অর্থনৈতিক শর্ত এবং আঞ্চলিক মিত্রদের ওপর হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতায় যাবে না।