সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩০ অপরাহ্ন, ৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে বৃহস্পতিবার বা শুক্রবার খুলতে পারে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে সম্ভাব্য বৈঠকের আগে যুদ্ধবিরতির একটি গ্রহণযোগ্য কাঠামো চূড়ান্ত হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে ইরান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হলে তেহরান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ আবারও উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছে। […]

যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে বৃহস্পতিবার বা শুক্রবার খুলতে পারে হরমুজ প্রণালি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে সম্ভাব্য বৈঠকের আগে যুদ্ধবিরতির একটি গ্রহণযোগ্য কাঠামো চূড়ান্ত হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে ইরান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ ইঙ্গিত দিয়েছেন।

তিনি জানান, চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হলে তেহরান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ আবারও উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছে।

ইরান যুদ্ধকালীন সময়ে হরমুজ প্রণালি সীমিত বা বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। ফলে জ্বালানি বাজারে দাম ওঠানামা ও সরবরাহ শঙ্কা আরও বেড়ে যায়।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবেই বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় করেই নৌপথটি পুনরায় সচল করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ