সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৮ অপরাহ্ন, ৯ এপ্রিল ২০২৬

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে দ্রুত সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনায় বসার অনুরোধ এসেছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব আলোচনার প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাজধানী […]

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দিলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে দ্রুত সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনায় বসার অনুরোধ এসেছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব আলোচনার প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় বুধবার চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ।

বিশ্লেষকদের মতে, চলমান সামরিক অভিযান ও একইসঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ—দুটি সমান্তরাল পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে। যদি আলোচনা দ্রুত শুরু হয়, তবে তা সংঘাত কমানোর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ