সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৪ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬

মোদিকে ট্রাম্পের ফোন, মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে ফোনে কথা বলেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল দুই নেতার প্রথম সরাসরি আলোচনা। প্রায় চল্লিশ মিনিটের এই আলাপে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি […]

মোদিকে ট্রাম্পের ফোন, মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে ফোনে কথা বলেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল দুই নেতার প্রথম সরাসরি আলোচনা।

প্রায় চল্লিশ মিনিটের এই আলাপে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার বিষয়ে জোর দেওয়া হয়।

আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, দুই দেশ তাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদি তার বার্তায় লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়েছেন তিনি। সেখানে দুই দেশের পারস্পরিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সব ক্ষেত্রে অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়।

ফোনালাপের পর ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবেই প্রধানমন্ত্রী মোদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এর আগে গত ২৪ মার্চ দুই নেতার সর্বশেষ কথা হয়। তখনও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ আরও তৎপর হয়ে উঠেছে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ