সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১১:৪৪ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬

মার্কিন অবরোধ চললে লোহিতসাগরও বন্ধের হুঁশিয়ারি ইরানের

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিতসাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, অবরোধ অব্যাহত থাকলে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে এবং পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র […]

মার্কিন অবরোধ চললে লোহিতসাগরও বন্ধের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিতসাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, অবরোধ অব্যাহত থাকলে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে এবং পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের চলাচলে বাধা অব্যাহত রাখে, তবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কৌশলগত সমুদ্রপথগুলোতে আমদানি-রপ্তানি চলতে দেবে না। তাঁর ভাষায়, জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরান “চূড়ান্ত সিদ্ধান্ত” নেবে।

গত শনিবার ইসলামাবাদে দীর্ঘ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এর পরই ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কার্যকর করে। যদিও এই চাপের মধ্যেও দক্ষিণাঞ্চলের কয়েকটি বন্দর থেকে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে ইরানি সূত্রগুলো দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজের পর লোহিতসাগর ঘিরেও উত্তেজনা ছড়িয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালি হয়ে ইউরোপ-এশিয়ার বড় অংশের পণ্য পরিবহন হয়, ফলে নতুন করে এই রুট ঝুঁকিতে পড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও শিপিং খরচ দ্রুত বেড়ে যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ