সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৭ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

আগামী ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে: আব্বাস আরাঘচি

যুদ্ধবিরতির ১০ দিনের সময়কালে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। আরাঘচি বলেন, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এই সময়ের মধ্যে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার নির্ধারিত […]

আগামী ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে: আব্বাস আরাঘচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুদ্ধবিরতির ১০ দিনের সময়কালে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। আরাঘচি বলেন, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এই সময়ের মধ্যে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করে জাহাজগুলো যাতায়াত করবে।

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি পুরো যুদ্ধবিরতি জুড়ে উন্মুক্ত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি ইরান আগে থেকেই জানিয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর পর বাংলাদেশ সময় শুক্রবার ভোর তিনটা থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়।

এর আগে ৮ এপ্রিল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছিল। লেবাননও সেই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত ছিল বলে ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করে আসছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা মানতে রাজি হয়নি। এ সময় ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল।

পরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় বসার সিদ্ধান্তের পর লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। তারই ধারাবাহিকতায় হরমুজ প্রণালি ১০ দিনের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আল জাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ