হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালি এখন জাহাজ চলাচলের জন্য প্রস্তুত থাকলেও ইরানের সঙ্গে সব ধরনের চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হবে না। তার ভাষায়, সমঝোতা চূড়ান্ত […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালি এখন জাহাজ চলাচলের জন্য প্রস্তুত থাকলেও ইরানের সঙ্গে সব ধরনের চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হবে না। তার ভাষায়, সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে।
তবে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনার বেশিরভাগ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম শর্ত ছিল। এর প্রেক্ষিতে ট্রাম্প সম্প্রতি লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন।
সূত্র: আল জাজিরা