মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুঁশিয়ারির পর কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, কোনো চাপের মুখে তারা আত্মসমর্পণ করবে না; বরং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান দৃঢ় করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুঁশিয়ারির পর কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, কোনো চাপের মুখে তারা আত্মসমর্পণ করবে না; বরং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান দৃঢ় করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, অবরুদ্ধ অবস্থায় কোনো আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরান ‘অপ্রত্যাশিত’ সক্ষমতা দেখাতে পারে।
এদিকে, ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হামলা মোকাবিলায় তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
সরকারি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দেশটির বিচার বিভাগসহ সংশ্লিষ্ট মহল মনে করছে, বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নতি স্বীকার করার চেয়ে সম্ভাব্য সংঘাতের পথেই এগোতে পারে তেহরান—যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।