সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২০ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬

এশিয়া-প্যাসিফিকে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পেন্টাগনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়, ইন্দো-প্যাসিফিক কমান্ডের আওতাধীন এলাকায় ‘এম/টি টিফানি’ নামের একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে অভিযান চালায় মার্কিন বাহিনী। কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজটিতে তল্লাশি সম্পন্ন […]

এশিয়া-প্যাসিফিকে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পেন্টাগনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়, ইন্দো-প্যাসিফিক কমান্ডের আওতাধীন এলাকায় ‘এম/টি টিফানি’ নামের একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে অভিযান চালায় মার্কিন বাহিনী। কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজটিতে তল্লাশি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা জাহাজটিতে অবতরণ করছে। তবে ঠিক কোন স্থানে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি পেন্টাগন।

জানা গেছে, ইন্দো-প্যাসিফিক কমান্ডের দায়িত্বাধীন এলাকা প্রশান্ত ও ভারত মহাসাগরের বিশাল অংশজুড়ে বিস্তৃত, যা পারস্য উপসাগর বা হরমুজ প্রণালির বাইরের অঞ্চল। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় নিষেধাজ্ঞাভুক্ত কোনো জাহাজকে ছাড় দেওয়া হবে না।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জব্দ করা জাহাজটি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত এই নৌ-অবরোধ অব্যাহত থাকবে। একই সময়ে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজও জব্দ করে যুক্তরাষ্ট্র। সতর্কবার্তা অমান্য করায় জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালানো হলে সেটি অচল হয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ