মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সম্ভাব্য এই বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা হওয়ার “সম্ভাবনা আছে”। এদিকে ইসলামাবাদভিত্তিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, খুব শিগগিরই দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সম্ভাব্য এই বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা হওয়ার “সম্ভাবনা আছে”। এদিকে ইসলামাবাদভিত্তিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, খুব শিগগিরই দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ শুরু হতে পারে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অনুমোদন ছাড়া প্রবেশের অভিযোগে তিনটি কার্গো জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর খবরও পাওয়া গেছে। এর মধ্যে দুটি জাহাজ আটক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার (২২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টিভি ও অন্যান্য গণমাধ্যম আইআরজিসি নৌবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দুটি জাহাজ আটক করা হয়েছে। এর মধ্যে প্রথমটি ইসরায়েলি সরকারের মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজ দুটি অনুমতি ছাড়া চলাচল, একাধিকবার নিয়ম ভঙ্গ, নেভিগেশন ব্যবস্থায় হস্তক্ষেপ এবং গোপনে প্রণালী এলাকা থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল—যার ফলে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।
আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ম অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেছে।