সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৪ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬

‘লাল মানচিত্র’ সতর্কতায় লেবাননে আতঙ্ক, মুহূর্তেই বদলে যাচ্ছে মানুষের জীবনযাপন

লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর নতুন ধরনের সতর্কবার্তা সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সকাল থেকে হঠাৎ করেই অনেকের মোবাইল ফোনে সতর্কতা বার্তা আসতে থাকে, যেখানে একটি মানচিত্রে লাল রঙ দিয়ে নির্দিষ্ট ভবন, সড়ক কিংবা পুরো এলাকা চিহ্নিত করা হয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তাটি ছড়িয়ে পড়ার পরপরই […]

‘লাল মানচিত্র’ সতর্কতায় লেবাননে আতঙ্ক, মুহূর্তেই বদলে যাচ্ছে মানুষের জীবনযাপন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর নতুন ধরনের সতর্কবার্তা সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সকাল থেকে হঠাৎ করেই অনেকের মোবাইল ফোনে সতর্কতা বার্তা আসতে থাকে, যেখানে একটি মানচিত্রে লাল রঙ দিয়ে নির্দিষ্ট ভবন, সড়ক কিংবা পুরো এলাকা চিহ্নিত করা হয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাটি ছড়িয়ে পড়ার পরপরই হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই মানচিত্র দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজন আতঙ্কিত হয়ে নিজেদের অবস্থান ওই চিহ্নিত এলাকার মধ্যে পড়ে কি না, তা যাচাই করতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই সরু রাস্তাগুলোতে যানজট দেখা দেয়, আর পরিবারগুলো শিশু ও বৃদ্ধদের নিয়ে তড়িঘড়ি করে বাসা ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে বের হয়ে পড়ে।

কিছু জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সময়েই এই সতর্কতা পৌঁছায়। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তীব্র যানজটের কারণে অনেক অভিভাবক সময়মতো পৌঁছাতে না পারায় কিছু শিশু একা পড়ে যায় এবং আতঙ্কে কাঁদতে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ঘর ছেড়ে অন্তত ৩০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তীতে জানা যায়, বিমান হামলার আগে এ ধরনের সতর্কতা বার্তা নিয়মিত দেওয়া হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে নিরাপদ স্থানে যাওয়ার এই চাপ লেবাননের সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা ও ভয় আরও বাড়িয়ে তুলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ