ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সময়সীমা আরও ৩০ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় অনেক দেশ তেল সংকটের আশঙ্কায় পড়েছে। এসব দেশের অনুরোধেই নিষেধাজ্ঞা শিথিলের […]
ছবি: সংগৃহীত
ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সময়সীমা আরও ৩০ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় অনেক দেশ তেল সংকটের আশঙ্কায় পড়েছে। এসব দেশের অনুরোধেই নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় ১০টি দেশের অর্থমন্ত্রী এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানান। বৈশ্বিক বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নিষেধাজ্ঞা শিথিলের সময়সীমা আর বাড়ানো হবে না। তবে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেই অবস্থান থেকে সরে এসেছে ওয়াশিংটন।
সূত্র: আলজাজিরা