সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪৫ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬

আলোচনায় তিন বড় বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার পথে প্রধান তিনটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে এবং এ প্রক্রিয়া অব্যাহত রাখতে আগ্রহী। তবে তিনি উল্লেখ করেন, “প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি”—এই তিনটি বিষয়ই অর্থবহ আলোচনার ক্ষেত্রে […]

আলোচনায় তিন বড় বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার পথে প্রধান তিনটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে এবং এ প্রক্রিয়া অব্যাহত রাখতে আগ্রহী। তবে তিনি উল্লেখ করেন, “প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি”—এই তিনটি বিষয়ই অর্থবহ আলোচনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-ও একই ইস্যুতে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে নৌ-অবরোধ ও অন্যান্য সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে।

গালিবাফ আরও জানান, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন চলতে থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব পড়তে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ