সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৩২ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি খুলতে শর্তের কথা জানালেন গালিবাফ

হরমুজ প্রণালি পুনরায় চালু করার ক্ষেত্রে কী কী শর্ত পূরণ জরুরি—তা স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির লঙ্ঘন বন্ধ না হলে এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা সম্ভব নয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উল্লেখ করেন, নৌ অবরোধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখা এবং বিভিন্ন ফ্রন্টে ইসরাইলের […]

হরমুজ প্রণালি খুলতে শর্তের কথা জানালেন গালিবাফ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি পুনরায় চালু করার ক্ষেত্রে কী কী শর্ত পূরণ জরুরি—তা স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির লঙ্ঘন বন্ধ না হলে এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা সম্ভব নয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উল্লেখ করেন, নৌ অবরোধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখা এবং বিভিন্ন ফ্রন্টে ইসরাইলের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে একটি কার্যকর যুদ্ধবিরতি সম্ভব নয়।

তার ভাষ্য অনুযায়ী, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রথমে সব ধরনের আগ্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হবে না।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের কাছ থেকে কোনো ছাড় আদায় করা যাবে না। সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা দিয়ে লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

গালিবাফ আরও বলেন, ইরানের জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়াই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ