ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং এর চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, তার প্রোস্টেটে প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। তবে এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার […]
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং এর চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, তার প্রোস্টেটে প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। তবে এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।
তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকরা ছোট একটি দাগ শনাক্ত করেন, যা পরে ক্যান্সার হিসেবে নিশ্চিত হয়।
চিকিৎসকরা প্রথমে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেও নেতানিয়াহু দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তার দাবি, লক্ষ্যভিত্তিক চিকিৎসার মাধ্যমে সমস্যাটি পুরোপুরি দূর করা হয়েছে এবং এখন তার শরীরে এর কোনো চিহ্ন নেই।
তিনি আরও জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং সব পরীক্ষার ফল স্বাভাবিক এসেছে।
স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্বের কারণ হিসেবে তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনার সময় এ তথ্য প্রকাশ করলে তা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা হতে পারত।
এছাড়া ২০২৩ সালে তার শরীরে পেসমেকার বসানো হয়েছিল বলেও জানান তিনি, তবে বর্তমানে হৃদযন্ত্র সুস্থ রয়েছে।