সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৮:০৪ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬

ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান–ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন। সফরকালে তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বৈঠক হওয়ার কথা রয়েছে। আরাগচি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং অতিরিক্ত শর্ত আরোপের কারণে শেষ পর্যন্ত কোনো […]

ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান–ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন। সফরকালে তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরাগচি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং অতিরিক্ত শর্ত আরোপের কারণে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ইসলামাবাদে এই সংলাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা ভেস্তে যাওয়ায় কূটনৈতিক অচলাবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ