সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫১ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে ৬০ দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় পৌঁছেছে ২৫ বিলিয়ন ডলারে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই যুদ্ধ ব্যয়ের বড় হিসাব প্রকাশ করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট থ্রি এই তথ্য তুলে ধরেন। শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ […]

ইরান যুদ্ধে ৬০ দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় পৌঁছেছে ২৫ বিলিয়ন ডলারে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান সংঘাতের ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই যুদ্ধ ব্যয়ের বড় হিসাব প্রকাশ করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট থ্রি এই তথ্য তুলে ধরেন। শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও উপস্থিত ছিলেন।
পেন্টাগন এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। জুলস হার্স্ট জানান, গোলাবারুদ, সামরিক অভিযান পরিচালনা, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত সামরিক উপকরণ প্রতিস্থাপনে এই বিপুল অর্থ ব্যয় হচ্ছে।
তিনি আরও জানান, সংঘাতের পূর্ণাঙ্গ ব্যয় নির্ধারণ শেষে হোয়াইট হাউসের মাধ্যমে কংগ্রেসের কাছে অতিরিক্ত তহবিল চাওয়া হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এদিকে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জামের যে ক্ষতি হয়েছে, বাস্তবে তা প্রকাশিত তথ্যের চেয়েও বেশি। এসব ক্ষতি মেরামতে আরও শত শত কোটি ডলার প্রয়োজন হতে পারে।
১৯৭৩ সালের ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাব’ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন। সেই সময়সীমা শেষ হওয়ার মুখে ট্রাম্প প্রশাসনকে এখন কংগ্রেসের অনুমোদন নিতে হতে পারে, অথবা অতিরিক্ত ৩০ দিনের সময় বাড়ানোর আবেদন করতে হবে।
অন্যদিকে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি ও গ্যাসের দাম বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তিনি ইরানকে “বিচক্ষণ” হওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তাও দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ