লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চলছে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা ও অভিযান চলার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, রাজনৈতিক নেতৃত্ব যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে, তা হলো ইসরায়েলি জনবসতিতে সরাসরি কোনো […]
ছবি: সংগৃহীত
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চলছে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা ও অভিযান চলার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, রাজনৈতিক নেতৃত্ব যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে, তা হলো ইসরায়েলি জনবসতিতে সরাসরি কোনো হামলা যেন না হয়, তা নিশ্চিত করা। তার দাবি, সেই লক্ষ্য তারা অর্জন করেছে এবং এখন ওই অবস্থান ধরে রাখতেই হবে।
তিনি আরও বলেন, “যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে। ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো ধ্বংস করতে হবে এবং তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে।”
ইয়াল জামিরের বক্তব্যে স্পষ্ট হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান আপাতত থামছে না। বরং সেনাদের আরও সক্রিয় থাকার নির্দেশই দিয়েছেন তিনি।
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন। একই সময়ে দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই