সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১১:৩২ পূর্বাহ্ন, ২ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড খাতাম আল-আনবিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফার আসাদি শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান। আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তার দাবি, পূর্ব অভিজ্ঞতা […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করল ইরান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড খাতাম আল-আনবিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফার আসাদি শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান।

আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তার দাবি, পূর্ব অভিজ্ঞতা বলছে, ওয়াশিংটন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করে না। ফলে নতুন করে আলোচনা চললেও সংঘাতের ঝুঁকি একেবারে শেষ হয়নি।

সম্প্রতি ইরান তাদের প্রস্তাবিত একটি সংশোধিত চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনাও করেন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এ ধরনের কঠোর অবস্থানের ইঙ্গিত এল।

অন্যদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনাও জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগর ও হরমুজ প্রণালীর ইরানি উপকূলবর্তী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকাজুড়ে নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিগগিরই প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, এ উদ্যোগের উদ্দেশ্য হলো অঞ্চলটিকে নিরাপদ রাখা এবং দেশের জনগণের কাছে শক্তি ও গর্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বিশ্বের মোট তেল পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়। ফলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়লে তার প্রভাব বিশ্ববাজারেও পড়তে পারে।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ