সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১৫ অপরাহ্ন, ২ মে ২০২৬

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই, বাড়ছে সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগ

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূলে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্রে জানা যায়, হামলাকারীরা জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ট্যাংকারটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাওয়া শুরু হয়। ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এক সতর্কবার্তায় জানিয়েছিল, আল-মুকাল্লা বন্দরের […]

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই, বাড়ছে সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূলে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, হামলাকারীরা জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ট্যাংকারটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাওয়া শুরু হয়।

ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এক সতর্কবার্তায় জানিয়েছিল, আল-মুকাল্লা বন্দরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৮৪ নটিক্যাল মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজ সন্দেহজনক গতিবিধির মুখোমুখি হয়।

প্রতিবেদন অনুযায়ী, একটি সবুজ রঙের স্কিফ নৌকা এবং একটি মাছ ধরার জাহাজ অস্বাভাবিকভাবে ওই জাহাজটির কাছে এগিয়ে আসে। এরপরই ট্যাংকারটি ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ের উত্তেজনার মধ্যে এই ঘটনা আন্তর্জাতিক নৌপরিবহন খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ, নৌ অবরোধ এবং জলদস্যু তৎপরতার কারণে অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

আন্তর্জাতিক নৌপরিবহন সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ