সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪৬ অপরাহ্ন, ৫ মে ২০২৬

ইরানের সঙ্গে চলা যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি, হরমুজ বন্ধে কড়া অবস্থান যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করতে তেহরানকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হেগসেথ জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান সাময়িক। এর মূল […]

ইরানের সঙ্গে চলা যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি, হরমুজ বন্ধে কড়া অবস্থান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করতে তেহরানকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হেগসেথ জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান সাময়িক। এর মূল লক্ষ্য হলো ইরানের আগ্রাসন থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া।

তার দাবি, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করেছে। এটি প্রমাণ করে যে যাতায়াতের পথ এখন নিরাপদ এবং এই ঘটনায় ইরান ‘লজ্জিত’।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, ‘ইরানের সঙ্গে চলা যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি’। তবে তেহরানকে সতর্ক করে তিনি বলেন, ইরানকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। তাদের কর্মকাণ্ড যেন এমন পর্যায়ে না যায় যা নতুন করে সংঘাত উসকে দিতে পারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানির শতকরা ২০ ভাগ পরিবাহিত হয়। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধ করে দেয় তেহরান। আটকে পড়া জাহাজগুলোর চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ