সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫১ অপরাহ্ন, ৬ মে ২০২৬

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়। […]

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

স্বামী অদলবদল চেয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে দুই বোন। প্রতীকী ছবি (সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়।

পরে আদালতে হাজির হলে ‘অপহৃত’ হিসেবে উল্লেখ করা নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন।

অন্যদিকে, অপর বোনও একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে ইচ্ছুক। দুই বোনই আদালতের কাছে স্বামী অদলবদলের অনুমতি চান।

সব পক্ষই প্রাপ্তবয়স্ক হওয়ায় বিচারপতি মন্তব্য করেন, এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়, বরং একটি পারিবারিক বিরোধ। আদালত তাদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসার পরামর্শ দেয়।

শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেওয়া হয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ