সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২৯ অপরাহ্ন, ৬ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ২২৮টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে, ওয়াশিংটন তা প্রকাশ্যে যতটা জানিয়েছে, বাস্তবে তার পরিমাণ অনেক বেশি—এমন দাবি করেছে ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণ। স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে পত্রিকাটি বলছে, অন্তত ১৫টি মার্কিন ঘাঁটিতে ২২৮টি স্থাপনা ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২১৭টি ভবন এবং ১১টি সামরিক সম্পদ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, […]

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ২২৮টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে, ওয়াশিংটন তা প্রকাশ্যে যতটা জানিয়েছে, বাস্তবে তার পরিমাণ অনেক বেশি—এমন দাবি করেছে ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণ।

স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে পত্রিকাটি বলছে, অন্তত ১৫টি মার্কিন ঘাঁটিতে ২২৮টি স্থাপনা ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২১৭টি ভবন এবং ১১টি সামরিক সম্পদ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ক্ষয়ক্ষতির বড় অংশই হয়েছে বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের তিনটি ঘাঁটিতে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওইসব ঘাঁটিতে হামলার তীব্রতা তুলনামূলকভাবে বেশি ছিল।

হামলায় বাহরাইন ও কুয়েতে অবস্থানরত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বাহরাইনের নৌ সহায়তা ঘাঁটিতে থাকা স্যাটেলাইট ডিশ এবং জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা টিএইচএএডি রাডার সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়।

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে একটি ই-থ্রি সেন্ট্রি কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংস হয়েছে এবং একটি জ্বালানি পরিবহনকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াশিংটন পোস্টের ভাষ্য, বাহরাইনের নৌ সহায়তা ঘাঁটিতে ক্ষয়ক্ষতি এতটাই বিস্তৃত ছিল যে পঞ্চম নৌবহরের সদর দপ্তর ফ্লোরিডার ম্যাকডিল এয়ার ফোর্স বেসে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন কর্মকর্তা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এসব বাহিনী আর আগের মতো আঞ্চলিক ঘাঁটিতে ফিরতে নাও পারে।

হোয়াইট হাউস এ প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ