সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১২:৪৯ অপরাহ্ন, ৯ মে ২০২৬

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। জানা গেছে, চিকিৎসকদের পরীক্ষায় কারিনা কায়সারের শরীরে হেপাটাইটিস ‘এ’ ও […]

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

জানা গেছে, চিকিৎসকদের পরীক্ষায় কারিনা কায়সারের শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর ফলে তার লিভারের জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

কারিনা কায়সারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ