ইরানের পারস্য উপসাগরীয় খারগ দ্বীপের আশপাশের সমুদ্রে বিশাল এলাকাজুড়ে তেলের আস্তরণ ছড়িয়ে পড়ার তথ্য সামনে এসেছে। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্রের কাছাকাছি এলাকায় এই তেলের স্তর শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এপি জানায়, গত সপ্তাহের শুরুতে প্রথম তেলের আস্তরণের উপস্থিতি দেখা যায়। পরে তা ধীরে ধীরে আরও বিস্তৃত হয়। […]
ছবি: সংগৃহীত
ইরানের পারস্য উপসাগরীয় খারগ দ্বীপের আশপাশের সমুদ্রে বিশাল এলাকাজুড়ে তেলের আস্তরণ ছড়িয়ে পড়ার তথ্য সামনে এসেছে। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্রের কাছাকাছি এলাকায় এই তেলের স্তর শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এপি জানায়, গত সপ্তাহের শুরুতে প্রথম তেলের আস্তরণের উপস্থিতি দেখা যায়। পরে তা ধীরে ধীরে আরও বিস্তৃত হয়। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান ‘উইন্ডওয়ার্ড এআই’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রথম খারগ দ্বীপের উপকূলে তেলের স্তর শনাক্ত হয় এবং শুক্রবারের মধ্যে তা প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
তবে এই তেল ছড়িয়ে পড়ার কারণ এখনো স্পষ্ট নয়। এটি কোনো দুর্ঘটনা নাকি সামরিক হামলার ফল—সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান বা যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ওই এলাকায় সাম্প্রতিক কোনো হামলার বিষয়ে তারা মন্তব্য করবে না।
খারগ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র হওয়ায় ঘটনাটি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।