বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীন সফরের প্রথম দিনে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় তিনি এ কথা বলেন। চীনের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত জমকালো ভোজসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সারাদিন চীনা প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা […]
ছবি: সংগৃহীত
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীন সফরের প্রথম দিনে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় তিনি এ কথা বলেন।
চীনের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত জমকালো ভোজসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সারাদিন চীনা প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে।
ট্রাম্প চীনা প্রেসিডেন্টের আতিথেয়তার প্রশংসা করে বলেন, এই সন্ধ্যা বন্ধুদের মধ্যে খোলামেলা আলাপের সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে তিনি শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, আপনাদের হোয়াইট হাউসে স্বাগত জানাতে পারলে আমি গর্বিত হব। আমরা সেই মুহূর্তের অপেক্ষায় থাকব।
রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। কঠোর পরিশ্রম, সাহস ও সফলতার মতো অভিন্ন মূল্যবোধ দুই দেশকে কাছাকাছি এনেছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের ভাষায়, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বিশ্ব এক ভিন্ন রূপ পায়।
উল্লেখ্য, প্রায় নয় বছর পর কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: এএফপি