সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৭ অপরাহ্ন, ১৫ মে ২০২৬

ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে একমত চীন, দাবি ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইরান ইস্যুতে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা Reuters এ খবর জানিয়েছে। শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্র-চীন চলমান আলোচনার দ্বিতীয় দিনে এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, দুই নেতাই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে একমত হয়েছেন এবং ইরান যাতে কোনোভাবেই […]

ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে একমত চীন, দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইরান ইস্যুতে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা Reuters এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্র-চীন চলমান আলোচনার দ্বিতীয় দিনে এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, দুই নেতাই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে একমত হয়েছেন এবং ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়েও উভয়েই একমত প্রকাশ করেছেন।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে এই আলোচনাকে অত্যন্ত সফল উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা এমন অনেক ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান করেছি, যা অন্য কেউ হলে হয়তো সমাধান করতে পারতো না।”

যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ সম্মেলনের অফিসিয়াল চুক্তিগুলো এখনও প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে, ইরানি তেলের প্রধান ক্রেতা বেইজিং তেহরানের ওপর সরাসরি প্রভাব খাটিয়ে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেবে।

ট্রাম্প আরও বলেন, “আমরা এমন অনেক ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান করেছি, যা অন্য ব্যক্তিরা করতে সক্ষম হতো না।” আলোচনায় ইরান যুদ্ধ, তাইওয়ান, বাণিজ্য এবং অন্যান্য কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে তার আলোচনার বিষয়ে শি জিনপিং কোনো মন্তব্য করেননি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান যুদ্ধ নিয়ে বেইজিংয়ের অবস্থান তুলে ধরে একটি কঠোর বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়, “এই সংঘাত (ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র) কখনোই হওয়া উচিত ছিল না, ফলে এটি অব্যাহত থাকারও কোনো কারণ নেই।”

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান কার্যত অধিকাংশ জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

সূত্র: Reuters

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ