সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২১ অপরাহ্ন, ১৬ মে ২০২৬

গাজার পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি তাণ্ডব

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে নতুন করে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা ও কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা। শুক্রবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়, সালফিত, হেব্রন, রামাল্লা, বেথলেহেম এবং জেনিন গভর্নরেটের বেশ কিছু এলাকায় এই একযোগে তাণ্ডব চালানো হয়। অভিযানের সময় সাধারণ মানুষের ঘরবাড়িতে ভাঙচুর ও তল্লাশি চালানো হয়। একই সঙ্গে […]

গাজার পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি তাণ্ডব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে নতুন করে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা ও কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা। শুক্রবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়, সালফিত, হেব্রন, রামাল্লা, বেথলেহেম এবং জেনিন গভর্নরেটের বেশ কিছু এলাকায় এই একযোগে তাণ্ডব চালানো হয়।

অভিযানের সময় সাধারণ মানুষের ঘরবাড়িতে ভাঙচুর ও তল্লাশি চালানো হয়। একই সঙ্গে নির্বিচারে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রগুলো জানায়, সালফিতের পশ্চিমাঞ্চলে অবস্থিত আজ-জাওয়িয়া শহরে আচমকা ঢুকে পড়ে ইসরায়েলি সৈন্যরা। তারা একের পর এক বাড়িতে তল্লাশি চালায়, বাসিন্দাদের ঘর থেকে বের করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং এলাকার প্রধান সড়কটি বন্ধ করে দেয়।

হেব্রনের নিকটবর্তী আধ-ধাহিরিয়া এলাকায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এক কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছোঁড়া গুলিতে এক ফিলিস্তিনি যুবক গুরুতর আহত হন। গুলিটি তাঁর উরুতে লাগে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রামাল্লার নিকটবর্তী শুকবা গ্রামেও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের মালিকানাধীন দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আরও চারটি গাড়ি ভাঙচুর করে।

বেথলেহেমের নাহালিন এলাকা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি বাসিন্দাকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। এরপর সেনারা ধেইশেহ শরণার্থী শিবিরে প্রবেশ করলে স্থানীয় ফিলিস্তিনি যুবকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি সৈন্যরা ব্যাপক হারে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত হন।

একই রাতে জেনিনের নিকটবর্তী জাবা শহরেও সামরিক যান নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। সেখানে তারা সাময়িক চেকপোস্ট বসিয়ে চলাচলকারী যানবাহন থামিয়ে তল্লাশি চালায় এবং চালকদের পরিচয়পত্র পরীক্ষা করে।

ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের এই যৌথ হামলাকে নিয়মতান্ত্রিক নিপীড়নের অংশ হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, আন্তর্জাতিক মহলের দৃষ্টি যখন গাজার দিকে, তখন পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও গ্রেফতারি অভিযান আরও বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ