সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪২ অপরাহ্ন, ১৬ মে ২০২৬

সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত কিউবা, রক্তগঙ্গার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক আগ্রাসন থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে কিউবার জনগণ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনীতিক লিয়েনিস তোরেস রিভেরা। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রিভেরা এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘কিউবা আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। কিউবা কখনোই মার্কিন […]

সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত কিউবা, রক্তগঙ্গার হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক আগ্রাসন থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে কিউবার জনগণ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনীতিক লিয়েনিস তোরেস রিভেরা।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রিভেরা এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কিউবা আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। কিউবা কখনোই মার্কিন ভূখণ্ড বা আমেরিকার জনগণের বিরুদ্ধে প্রথমে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না, কারণ তারা কোনো যুদ্ধ চান না।’

রাষ্ট্রদূত তোরেস রিভেরা আরও বলেন, ‘কিউবার ওপর যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা আক্রমণ শেষ পর্যন্ত একটি ভয়াবহ রক্তগঙ্গায় রূপ নিতে পারে।’

হাভানা কোনো পক্ষেই রক্তপাত চায় না উল্লেখ করে তিনি বলেন, ‘কিউবা যেমন নিজের দেশের মাটিতে কোনো কিউবান নাগরিকের মৃত্যু দেখতে চায় না, তেমনি কোনো মার্কিন সেনার জীবনহানিও তাদের কাম্য নয়।’

তিনি জোর দিয়ে বলেন, কিউবার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং নিজস্ব ভাগ্য নিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘কিউবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি নয়।’

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধের কারণে কিউবা বর্তমানে তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।

সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, ‘কিউবা মূলত একটি ছোট দ্বীপরাষ্ট্র এবং তারা শুধু এটাই চায় যেন বাইরের কোনো দেশ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।’

তিনি আরও বলেন, ‘কিউবার মানুষ যেভাবে চায়, ঠিক সেভাবেই তারা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায় এবং এর জন্য তাদের একা ছেড়ে দেওয়া উচিত।’

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা ছিল কিউবার প্রধান জ্বালানি তেল সরবরাহকারী দেশ।

মাদুরোর পতনের পর মার্কিন প্রশাসন কিউবাকে তেল সরবরাহ বা বিক্রি করার বিষয়ে যেকোনো দেশের ওপর চড়া শুল্ক ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়।

এর ফলে কিউবার বিদ্যুৎ ও জ্বালানি খাত ভেঙে পড়ে এবং দেশটির অর্থনীতি গভীর সংকটে পড়ে যায়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় কিউবা তাদের জাতীয় নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ