রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন। এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় […]
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন।
এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন।
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কার্যক্রমের পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পাঠানো ওই নোটিশে তাকে ৭ জুন বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এ জন্য ৭২ ঘণ্টার সময়ও দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা ও তদন্তে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তাদের জবাব সন্তোষজনক নয়। সেই কারণে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ছয় নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আমার দেশ