সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৬:৩৫ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬

৩ নম্বর বিয়েকে কেন্দ্র করে এবার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বলিউড অভিনেতা সালমান খানকে একাধিকবার হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসা লরেন্স বিষ্ণোই গ্যাং এবার হুমকি দিয়েছে অভিনেতা আমির খানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট ও ভিডিও বার্তায় নিজেদের গ্যাংয়ের সদস্য দাবি করা দুই ব্যক্তি আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনেছেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিক আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। […]

৩ নম্বর বিয়েকে কেন্দ্র করে এবার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউড অভিনেতা সালমান খানকে একাধিকবার হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসা লরেন্স বিষ্ণোই গ্যাং এবার হুমকি দিয়েছে অভিনেতা আমির খানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট ও ভিডিও বার্তায় নিজেদের গ্যাংয়ের সদস্য দাবি করা দুই ব্যক্তি আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনেছেন।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিক আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি তার তৃতীয় বিয়ে। আমির মুসলিম হলেও তার তিন স্ত্রীই হিন্দু ধর্মাবলম্বী। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু উগ্রবাদী গোষ্ঠী তার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে প্রচারণা শুরু করে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত পোস্ট ও ভিডিও বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই দাবি করেন, আমির খান এমন একটি প্রবণতাকে উৎসাহ দিচ্ছেন, যা তাদের মতে দেশের সংস্কৃতি ও সনাতন ধর্মের পরিপন্থী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে এবং ভবিষ্যতেও এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তায় বলা হয়, ‘আমরা আমাদের ভাই, বোন এবং নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, যারা এই ধরনের লজ্জাজনক কাজ প্রচার করবে তাদের আমাদের নিজস্ব উপায়ে মোকাবেলা করা হবে। যারা স্টারডমের নামে এটিকে উৎসাহিত করছে তাদের থামিয়ে দেওয়া হবে।’

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফেসবুক পোস্ট ও একটি ভয়েস নোটের মাধ্যমে দেওয়া এই হুমকির সত্যতা যাচাই করছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে একই গ্যাংয়ের কাছ থেকে দীর্ঘদিন ধরে একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন সালমান খান ও তার পরিবার। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রের শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের সূত্রপাত হয়। ২০১৮ সালে যোধপুর আদালতে হাজিরার সময় লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে সালমান খানকে হত্যার হুমকি দেন।

পরবর্তীতে ২০২২ সালে সালমানের বাবা সেলিম খানের কাছে হুমকির চিরকুট পৌঁছে দেওয়া হয়। ২০২৩ সালে ই-মেইলে হত্যার হুমকি দেওয়া হয়। আর ২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি চালায়।

বর্তমানে ২০১৫ সাল থেকে কারাগারে থাকা লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে ৩০টিরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন। তবে তদন্ত সংস্থাগুলোর দাবি, কারাগারে থেকেও তিনি আন্তর্জাতিক পর্যায়ে তার অপরাধচক্র পরিচালনা করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে ভারতভিত্তিক এই অপরাধচক্রের বিরুদ্ধে যৌথ অভিযানও পরিচালিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ