সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:২২ পূর্বাহ্ন, ১৫ আগস্ট ২০২৫

ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হও, কেন বললেন আলিয়া?

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সাংবাদিকদের ওপর ক্ষোভ কোনো নতুন ঘটনা নয়। সাধারণত সাংবাদিকদের প্রতি বেশ নম্র স্বভাব দেখা যায় তাকে। এর আগে ২০২৩ সালে নিজের বাড়িতেই লেন্সবন্দি হওয়ার পর থেকে বারবারই সাংবাদিকদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়েছিলেন এ অভিনেত্রী। এবার দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। সাংবাদিকদের সীমা লঙ্ঘন দেখে রেগে আগুন হলেন আলিয়া ভাট। সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে […]

ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হও, কেন বললেন আলিয়া?
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সাংবাদিকদের ওপর ক্ষোভ কোনো নতুন ঘটনা নয়। সাধারণত সাংবাদিকদের প্রতি বেশ নম্র স্বভাব দেখা যায় তাকে। এর আগে ২০২৩ সালে নিজের বাড়িতেই লেন্সবন্দি হওয়ার পর থেকে বারবারই সাংবাদিকদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়েছিলেন এ অভিনেত্রী। এবার দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। সাংবাদিকদের সীমা লঙ্ঘন দেখে রেগে আগুন হলেন আলিয়া ভাট।

সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। ঠিক তখনই সাংবাদিকরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। তাদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া ভাট।

সামাজিক মাধ্যমে এমন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সাংবাদিকদের উদ্দেশ্য করে আলিয়া বলেন, গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের আবাসন নয়; দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না। তবে অভিনেত্রী বারবার অনুরোধ করা সত্ত্বেও সাংবাদিকরা ছবি তোলা বন্ধ করেননি।

আলিয়া ভাট বলেন, আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ। আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরা আলিয়ার এমন প্রতিক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ