সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:০৮ অপরাহ্ন, ১৫ আগস্ট ২০২৬

বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহে বক্স অফিসে শক্তিশালী শুরু করেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিন ভারতে ছবিটির নেট আয় হয়েছে ২১ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ২৭ কোটি ২০ লাখ রুপি। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম দিনে […]

বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহে বক্স অফিসে শক্তিশালী শুরু করেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিন ভারতে ছবিটির নেট আয় হয়েছে ২১ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ২৭ কোটি ২০ লাখ রুপি।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ভারতে ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে ‘আওয়ারাপন ২’-এর গড় দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর এলাকায় উপস্থিতির হার ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ।

একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-এর চেয়েও এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন ২’। প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ৮ কোটি ৩৪ লাখ রুপি।

মুক্তির দ্বিতীয় দিনেও বক্স অফিসে ভালো গতি ধরে রেখেছে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি। শনিবার বিকেল ৪টা ৪১ মিনিট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে ছবিটির আয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ রুপি। ফলে ভারতে দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। বর্তমান গতি অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই ৫০ কোটি রুপির ঘর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

‘আওয়ারাপন ৩’ নিয়ে ইমরানের ইঙ্গিত

দ্বিতীয় কিস্তির সাফল্যের মধ্যেই ‘আওয়ারাপন’ সিরিজের তৃতীয় সিনেমা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ইমরান হাশমি।

দর্শকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আওয়ারাপন’ নির্মাতাদের চেয়ে দর্শকদের সিনেমা বেশি। দর্শকদের ভালোবাসার কারণেই দ্বিতীয় কিস্তি তৈরি হয়েছে। এরপরই তিনি আশা প্রকাশ করেন, ‘আওয়ারাপন ৩’ খুব শিগগির দর্শকদের সামনে আসতে পারে।

তবে ইমরানের এই বক্তব্যের পরও এখন পর্যন্ত ‘আওয়ারাপন ৩’ নির্মাণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দুই দশক পর ফিরেছে জনপ্রিয় সিরিজ

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আওয়ারাপন’। মুক্তির সময় সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সময়ের সঙ্গে এটি একটি কাল্ট সিনেমার মর্যাদাও পায়।

প্রায় ১৯ বছর পর নির্মিত দ্বিতীয় কিস্তিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়ালসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কক্কর।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ