ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশগ্রহণ শেষে দেশে ফিরেই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দলটির নেতাদের এমন রাজনৈতিক রূপরেখা তৈরি না করার পরামর্শ দিয়েছেন, যার জন্য ভবিষ্যতে তাদের লজ্জিত হতে হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাঁধন। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালির […]
ছবি: সংগৃহীত
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশগ্রহণ শেষে দেশে ফিরেই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দলটির নেতাদের এমন রাজনৈতিক রূপরেখা তৈরি না করার পরামর্শ দিয়েছেন, যার জন্য ভবিষ্যতে তাদের লজ্জিত হতে হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাঁধন। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালির পুলিশের ভূমিকা এবং সেখানে পাওয়া নিরাপত্তার বিষয়েও কথা বলেন তিনি।
এ সময় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, সাময়িকভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে তারা আবার রাজনীতি করবে। তাই ভবিষ্যতের রাজনীতির জন্য এখনই একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করা প্রয়োজন।
বাঁধন বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। এমন রূপরেখা তৈরি করবেন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।’
এর আগে গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে যান বাঁধন।
সেখানে সিনেমাটি ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার জেতে। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তাকে লক্ষ্য করে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ওই সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন।
ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ান দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়।