সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৬:৫১ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তাঁর আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি ৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্রেন থেকে ঝোলানো একটি এসইউভি গাড়ি শূন্যে উল্টে নিচে রাখা কালো একটি ভ্যানের ওপর আছড়ে পড়ছে। এ সময় বিপজ্জনক স্থানটির কাছেই দাঁড়িয়ে […]

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউড অভিনেতা ইমরান হাশমি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তাঁর আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি ৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্রেন থেকে ঝোলানো একটি এসইউভি গাড়ি শূন্যে উল্টে নিচে রাখা কালো একটি ভ্যানের ওপর আছড়ে পড়ছে। এ সময় বিপজ্জনক স্থানটির কাছেই দাঁড়িয়ে ছিলেন অভিনেতা।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইমরান হাশমির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। ভিডিওতে দেখা যায়, স্টান্টের প্রস্তুতি নিচ্ছেন সিনেমার কলাকুশলীরা। কাউন্টডাউন শুরু হতেই ক্রেন থেকে ঝোলানো এসইউভিটি মাঝআকাশে উল্টে যায়। এরপর সেটি সজোরে নিচে পার্ক করে রাখা কালো ভ্যানের ছাদে আছড়ে পড়ে।

ভিডিওতে ইমরানকে গাড়িটির কাছাকাছি অবস্থানে দেখা গেলেও কী কারণে স্টান্টটি এভাবে সম্পন্ন হয়েছে, তা স্পষ্ট নয়। এটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি কোনো কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

সৌভাগ্যক্রমে, এ ঘটনায় ইমরান হাশমি কিংবা শুটিং সেটের অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুটিংয়ের স্থান সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

মুক্তির আগেই বিতর্কে সিনেমাটি

আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি ৯’ মুক্তির আগেই একাধিক ঘটনায় আলোচনায় এসেছে। গত জুনে উত্তরাখণ্ডের হরিদ্বারে সিনেমাটির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। শুটিং সেটে একটি ‘বার অ্যান্ড ক্যাফে’র সাইনবোর্ড দেখে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ দেখিয়ে শুটিং বন্ধ করে দেন।

পরে সিনেমাটির প্রযোজক দীপক মুকুট জানান, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাঁদের ছিল না। স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। দীপক মুকুট আরও বলেছিলেন, একজন হিন্দু হিসেবে হরিদ্বারে বার খোলার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না।

ইমরানের চরিত্র ও মুক্তির তারিখ

সিনেমাটিতে ইমরান হাশমিকে ‘ঈশ্বর’ নামের এক ডেয়ারি ফার্মের মালিকের চরিত্রে দেখা যাবে। নিজের ভালোবাসার মানুষকে রক্ষা করতে যেকোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত এই চরিত্র। গত আগস্টে প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।

ইমরান হাশমি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘গানমাস্টার জি ৯’-এর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ