সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:৫৩ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে আইনি জটিলতা ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। দেশটির ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর দুটি ধারা লঙ্ঘনের অভিযোগে তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর। মুম্বাইয়ের […]

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে আইনি জটিলতা

ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। দেশটির ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর দুটি ধারা লঙ্ঘনের অভিযোগে তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর। মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ইমরান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জীবনসঙ্গী ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং খালাতো বোন জেন মেরি খান।

বিক্ষোভ চলাকালে পুলিশ তাঁদের তিনজনকে আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। সে সময় প্রিজন ভ্যানের ভেতর থেকে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইমরান কৌতুক করে লেখেন, ‘মনে হচ্ছে আমি একটু লং ড্রাইভে যাচ্ছি।’

তবে বিষয়টি হালকাভাবে নেয়নি প্রশাসন। বিক্ষোভে অভিনেতার অংশগ্রহণের প্রসঙ্গ তুলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতা কিরিট সোমাইয়া। এরপরই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। ইমরানকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

ওসিআই কার্ড থাকলেও পূর্ণ নাগরিকত্ব নয়

ইমরান খানের মার্কিন নাগরিকত্ব রয়েছে। পাশাপাশি তিনি ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী। ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য ২০০৫ সালে চালু হওয়া এই কার্ডের মাধ্যমে ভারতে যাতায়াত, পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যের মতো কিছু সুবিধা পাওয়া যায়। তবে এটি পূর্ণাঙ্গ ভারতীয় নাগরিকত্ব প্রদান করে না।

ফলে ভারতে অবস্থানকালে বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য আইন ও বিধিনিষেধ তাঁকেও মেনে চলতে হয়।

যে আইনে নোটিশ দেওয়া হয়েছে

ইমরান খানের বিরুদ্ধে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর ৭ ও ২৯ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, সরকার বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ, অবস্থান কিংবা চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে। অন্যদিকে, ২৯ নম্বর ধারায় আইন লঙ্ঘন বা নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের ক্ষেত্রে বিদেশি নাগরিককে বহিষ্কারের নির্দেশ দেওয়ার ক্ষমতার কথা বলা হয়েছে।

রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিদেশি নাগরিক হিসেবে প্রযোজ্য বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ