সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৮:৫৩ অপরাহ্ন, ৯ নভেম্বর ২০২৬

ঋণ নেওয়া ২২৬ কোটি টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

ব্যবসায়িক ঋণের ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবং তাঁর স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে অনন্ত জলিলের দেওয়া ২২৬ কোটি টাকার বেশি অঙ্কের একটি চেক ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়েছে। […]

ঋণ নেওয়া ২২৬ কোটি টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ব্যবসায়িক ঋণের ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবং তাঁর স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে অনন্ত জলিলের দেওয়া ২২৬ কোটি টাকার বেশি অঙ্কের একটি চেক ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।

ব্যাংকের আইনি নোটিশ অনুযায়ী, ঋণটি নেওয়া হয়েছিল অনন্ত জলিলের মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের নামে। ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।

তবে গত ২ নভেম্বর ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা আদায়ে অনন্ত জলিল ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনের কাছে আইনি নোটিশ পাঠায় এমটিবি।

৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের নির্দেশ

ব্যাংকের নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে। চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় আইনের এসব ধারায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই। গণমাধ্যমকে তিনি জানান, করোনাকালে ব্যবসায়িক কাজ না থাকলেও কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই ঋণের সুদ যুক্ত হয়ে দেনার পরিমাণ অনেক বেড়েছে।

এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

গ্যাস বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

ঋণসংকটের পাশাপাশি অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানগুলো গ্যাসসংক্রান্ত জটিলতার মুখেও পড়েছে। গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে কারখানাগুলোর উৎপাদন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। সময়ের সঙ্গে একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও ঋণ পরিশোধ নিয়ে সংকট তৈরি হয়েছে।

বিনিয়োগকারী খুঁজেও মেলেনি সাড়া

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ব্যবসা টিকিয়ে রাখতে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন। এ বিষয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছিলেন। কিন্তু কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি তিনি।

ব্যবসায়িক সাম্রাজ্যে এমন সংকট কেন তৈরি হলো, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি অনন্ত জলিল। তাঁর ভাষ্য, করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ