Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২৩ এএম, ২৬ আগস্ট ২০২৫

বিটিভির নাটকে গাইলেন পপি-রিফাত

দীর্ঘদিন পর নির্মাণ ও অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। নির্মাণ করছেন বিটিভির জন্য ‘জল জোছনা’ নামে একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকের সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল আরমান। সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটি নিয়ে ভীষণ আশাবাদী দুই শিল্পী। পপি বলেন, ‘এটি মূলত আমাদের জীবন […]

বিটিভির নাটকে গাইলেন পপি-রিফাত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘদিন পর নির্মাণ ও অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। নির্মাণ করছেন বিটিভির জন্য ‘জল জোছনা’ নামে একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকের সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল আরমান। সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটি নিয়ে ভীষণ আশাবাদী দুই শিল্পী।

পপি বলেন, ‘এটি মূলত আমাদের জীবন দর্শনের গান। এর আগে এই ধরনের গান গাওয়ার সুযোগ হয়নি আমার। নাটকের নির্মাতা নির্মাতার কাছে কৃতজ্ঞ। চেষ্টা করেছি দরদ দিয়ে গাইতে। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’

রিফাত সুলতান বলেন, ‘আমার কণ্ঠ শুনে সোহেল ভাই আমাকে সূচনা সংগীত গাইবার সুযোগ করে দিয়েছেন, এটা সত্যিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং এই সূচনা সঙ্গীত গাইবার পর তিনি জানিয়েছেন, আমাকে নিয়ে আগামীতেও কাজ করবেন।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ