সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:২২ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মারা গেলেন ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ

ভারতীয় সংগীত অঙ্গনে আবারও শোকের ছায়া। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে শেষ […]

মারা গেলেন ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতীয় সংগীত অঙ্গনে আবারও শোকের ছায়া। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন। গায়কের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছে জুবিনের স্ত্রী গরিমা গার্গ।

দীর্ঘ সংগীত জীবনে টালিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছে তিনি। তাছাড়া অনেক বাংলা, হিন্দী, তামিল, তেলুগু, মারাঠী ও নেপালীসহ ৪০টি ভাষায় সর্বমোট ২০,০০০ থেকেও বেশি গান গেয়েছেন।বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্য়াংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল।

জানা গেছে, নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা বিশ্ব দরবারে তুলে ধরা হয়। এই উৎসবের মাধ্যমে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, হস্তশিল্প এবং খাবার প্রদর্শিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ