সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
৪:২৫ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫

৫২৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে রুশ জাহাজ

রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ (MV PERTH) জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর […]

৫২৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে রুশ জাহাজ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ (MV PERTH) জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, মোট ৫২ হাজার ৫শ মেট্রিক টনের মধ্যে ৩১ হাজার ৫ শ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ